দেশে দেশে চলছে নতুন বছরকে বরণ
নতুন বছর ২০২৬! বাংলাদেশে শুরু হতে আর বাকি মাত্র দুই ঘণ্টা। তবে বিশ্বের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে নতুন বছর বরণ শুরু হয়ে গেছে। সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির কিরিতিমাতিতে।
এরপর একে একে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে নতুন বছর শুরু হয়। সংবাদমাধ্যম বিবিসি সর্বশেষ দক্ষিণ কোরিয়া ও জাপানে নতুন বছর শুরু হওয়ার তথ্য জানিয়েছে।
প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত অপেরা হাউজের সামনে ছিল চোখ ধাঁধাঁনো আতশবাজির প্রদর্শনী।
নতুন বছরে জাপানে থাকে সরকারি ছুটি। এদিনটি দেশটির অন্যতম বড় উৎসব। ফলে সাধারণ মানুষ আগে থেকেই দিনটির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।
জাপান ও দক্ষিণ কোরিয়ার পর চীনও পা দিয়েছে নতুন বছরে। এরসঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন, জাপান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও।
সূত্র: বিবিসি
এমএসএম / এমএসএম
নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত
ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল
ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার
সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা
অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে