ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কিশোরীর মৃত্যু, প্রধান আসামী মহেশখালী থেকে গ্রেফতার


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১-১-২০২৬ দুপুর ৩:৪০

সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে কক্সবাজারে ১৩ বছর বয়সী মাদরাসা পড়ুয়া এক কিশোরীর মৃত্যুর ঘটনায় হৃদয় হাসান বাবু (২২) নামের তরুন কে মহেশখালীর উপজেলার কালারমার ছড়া থেকে  গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ বলছে, বাবুই এ ঘটনার মুলহোতা।সে এই ধর্ষণ মামলার প্রধান আসামী।

পরিবারের দাবী মতে,সংঘবদ্ধ ধর্ষণের শিকার সেই কিশোরী পাঁচ দিন আইসিউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে মারা যায়।

তার পরিবার বলছে, তারা যে ভাড়া বাসায় থাকতো সেই বাড়ির মালিকের সাথে কথা কথাকাটি হলে গেলো ২২ ডিসেম্বর কিশোরীকে অপরহরণ করে নিয়ে যায় সাহিত্যকাপল্লীর বাসিন্দা হৃদয় হাসান বাবু,নায়েমসহ কয়েকজন।

পরে পুলিশি সহযোগিতায় রামুর নায়েমের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শহর পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা উভয় পক্ষ কে ডেকে স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা না নিয়ে সমাধান করে দেয়।

অবশ্য পুলিশ বলছে মেয়েটির বয়স ১৩ বছর। প্রেমের সম্পর্কের কারণে মেয়েটি পালিয়ে যায়। পরিবার মেনে না নিলে মেয়েটি আত্মহত্যা করতে চাইলে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয় পরে সে মারা যায়।

তবে পরিবার বলছে, কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং সে কারণেই আত্মহননের চেষ্টা করে। শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমায়।

এই ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং রোকেয়া নামের এক নারীকে সকালে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে কিশোরীর পরিবার বলছে, বাবু একা নয়, এ ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে। এ ঘটনা যেনো কেউ ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে সে দিকে লক্ষ রাখতে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছে নিহত কিশোরীর স্বজনেরা।

পুলিশ জানিয়েছে, এ ঘটনা জড়িত সকলকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আসামীদের ধরতে চলছে অভিযান।

এমএসএম / এমএসএম

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চার সদস্য, রাতে হতে পারে শপথ

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

বিরোধী দলের অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করবে: তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে ৬ এমপি যে কারণে ভোট দেননি

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

তিন দশক পর বেদে পল্লীতে প্রথম জেলা প্রশাসক ফরিদা

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ