ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন গ্রেপ্তার ২,জব্দ ট্রাক্টর


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ৩:৫১

করতোয়া নদীতে অবৈধভাবে বালু তোলায় দুই জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। এর আগে গত ৩০ ডিসেম্বর বুলাকিপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা শরিফুল ইসলাম বাদী হয়ে চৌদ্দ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জন কে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যার আগে উপজেলার কুলানন্দনপুর এলাকায় অবৈধভাবে উত্তোলন করা বালু পয়েন্টে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দুইজন হলেন, উপজেলার কুলানন্দন পুর এলাকার মমতাজ আলীর ছেলে শামীম মিয়া (৩৫) এবং একই এলাকার কালান হোসনের ছেলে শরীয়ত হোসেন (৩০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর নাপিতপাড়া ও শালিকাদহের পূর্ব ও পশ্চিমপাড়া এলাকায় ছোট ড্রেজার মেশিন দিয়ে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কয়েকটি চক্র। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রসাশন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় একটি এজাহার দায়ের করেন। পরে গোপন সংবাদের মাধ্যমে সেখানে অভিযান চালিয়ে বালু ভর্তি একটি ট্রাক্টরসহ হাতেনাতে এজাহার নামিয় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এজাহার নামিয় দুজকে গ্রেপ্তার করা হয়েছে। সাথে অবৈধ ভাবে বালু উত্তোলন করার স্থান থেকে বালু ভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। শনিবার গ্রেপ্তার আসামিদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে। মোঃ মাহফুজুর রহমান সরকার 

এমএসএম / এমএসএম

মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছাত্র, তিন দিনেও মেলেনি সন্ধান

ইয়াঙ্গুন-সীথওয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-যোগাযোগ চালুর উদ্যোগ

৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক গ্রেপ্তার

কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস

ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা

পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না

ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ