কাউকে ক্ষমা করবেন না শ্রাবন্তী
শ্রাবন্তীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন তার সাবেক স্বামী রোশান সিং। সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন রোশান। ব্যক্তিগত জীবনে শ্রাবন্তীকে ঘিরে সম্পর্কে নির্দ্বিধায় একাধিক অভিযোগ এনেছেন তিনি।
একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন রোশান। যার বাংলা অর্থ, ‘প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছ? এর পরেও বলছ যে তুমি ছাড়া বাকি সবার দোষ?’ অর্থাৎ আকার-ইঙ্গিতে যে এই অর্থবহ পোস্ট শ্রাবন্তীর জন্য, তা বুঝতে বিশেষ দেরি হয়নি কারো।
এর পরেই এক সংবাদমাধ্যমের কাছে রোশান বলেন, তার শরীর নিয়ে বিশ্বস্ত বন্ধুদের কাছে বাজে কথা বলেছেন শ্রাবন্তী। তার মুখ থেকে নিজের কানে কিছু না শুনলেও, বন্ধুদের কথা বিশ্বাস করেছেন রোশান।
তিনি আরো বলেন, শ্রাবন্তী ঘনিষ্ঠ মহলে আমার শারীরিক অক্ষমতার কথা বলেছেন। এমন বিস্ফোরক মন্তব্যের পরেই নেট মাধ্যমে কড়া বার্তা দিলেন শ্রাবন্তী।
অভিনেত্রী সরাসরি জানালেন, জীবনের চলার পথে মানুষ চিনতে চিনতে এগিয়েছেন তিনি। এখন আর কাউকে সহজে ক্ষমা করবেন না তিনি।
অজ্ঞাতপরিচয়ের কোনো লেখকের লেখা কয়েকটি লাইন ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘মেয়েটি একসময় ক্ষমা করতে জানত। তখন তার মন বড় ছিল। মানুষের হাত ছেড়ে দেওয়া কাকে বলে সে জানত না। কারণ সে তার ভালোবাসার মানুষের মধ্যে কেবল ভালোটুকুই দেখতে পেত। কিন্তু যেদিন থেকে সেই মানুষগুলি তার মনে আঘাত করল, মেয়েটিও তাদের হাত ছেড়ে দিতে শিখল।’
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত