দশম বারের মতো বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে উৎপাদিত জাফরান আবারও বিশ্বসেরার স্বীকৃতি অর্জন করেছে। ব্রাসেলসভিত্তিক ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউট হেরাতের জাফরানকে ২০২৬ সালের ‘সুপিরিয়র টেস্ট অ্যাওয়ার্ড’ প্রদান করেছে।
ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন দেশের জাফরান আন্তর্জাতিক মানের শেফদের একটি প্যানেল দ্বারা মূল্যায়ন করা হয়। স্বাদ, সুগন্ধ, রং এবং সামগ্রিক গুণগত মানের ভিত্তিতে ‘হার্বস অ্যান্ড স্পাইসেস’ বিভাগে সব সূচকে শীর্ষস্থান অর্জন করে হেরাতের জাফরান। বিচারকদের মতে, এর উজ্জ্বল রং, গভীর স্বাদ ও অনন্য সুগন্ধ একে অন্যদের থেকে আলাদা করেছে।
এই নিয়ে টানা দশমবারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি পেল হেরাতের জাফরান। এটি এখন হেরাতের কৃষিভিত্তিক অর্থনীতির অন্যতম প্রধান পণ্য এবং কৃষকদের জন্য লাভজনক ফসল হিসেবে প্রতিষ্ঠিত। যদিও আফগানিস্তানের অন্যান্য প্রদেশেও জাফরান চাষ সম্প্রসারিত হচ্ছে, তবু হেরাতই এখনো দেশের প্রধান উৎপাদন কেন্দ্র।
তবে এই সাফল্যের পাশাপাশি নানা চ্যালেঞ্জও রয়েছে। জলবায়ু পরিবর্তন ও দীর্ঘস্থায়ী খরার কারণে জাফরানের উৎপাদন কমে এসেছে। আফগানিস্তান স্যাফরান ইউনিয়নের তথ্য অনুযায়ী, চলতি সৌর বছরে মোট উৎপাদন হয়েছে মাত্র ৪০ টন। পানির সংকট এবং পর্যাপ্ত কারিগরি সহায়তার অভাব এ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি জাফরান রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের প্রয়োজনীয় সহায়তা, আধুনিক সেচব্যবস্থা এবং বৈশ্বিক বাজারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা গেলে বিশ্ব জাফরান বাজারে আফগানিস্তানের অবস্থান আরও মজবুত হবে।
Aminur / Aminur
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত
ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল
ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার
সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা
অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা