এক্সিম ও প্রিমিয়ার ব্যাংককে জরিমানা
বেসরকারি এক্সিম ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের নীতিমালা লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া একই অপরাধে ইস্টার্ন ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও অগ্রণী ব্যাংককে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে নীতিমালা লঙ্ঘন করে এ তহবিল থেকে বিনিয়োগ করলে ‘বিশেষ তহবিল’ বাতিল করা হবে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধারাবাহিক দরপতন ঠেকাতে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি দেশের পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ এ তহবিলের অর্থ বিনিয়োগের সুনির্দিষ্ট নীতিমালাও জারি করা হয়।
কিন্তু কিছু ব্যাংক ওই নীতিমালা লঙ্ঘন করে বিনিয়োগ করছে— এমন তথ্যের পরিপ্রেক্ষিতে তদন্ত করে দুই ব্যাংককে জরিমানা ও চারটিকে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক।
এর আগে ব্যাংক কোম্পানি আইনের সীমা লঙ্ঘন করে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারে বিনিয়োগ করায় ব্যাংক কোম্পানি আইনের এনআরবি ব্যাংককে ৪৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া কোম্পানি আইনের সীমা লঙ্ঘন করে বিনিয়োগ করায় এনআরবি কমার্শিয়াল ব্যাংককেও ২৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রীতি / প্রীতি
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির