ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দিনটি শুধুই নিরামিষভোজীদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২১ দুপুর ১০:১০

নিরামিষ বা শাকসবজি জাতীয় খাদ্যের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন ও উৎসাহিত করতে বিশ্বের বহু দেশে পালিত হচ্ছে- ‘বিশ্ব নিরামিষ দিবস’। সেই হিসেবে ১ অক্টোবর দিনটি উদ্ভিদভোজী বা নিরামিষভোজীদের।

উত্তর আমেরিকার নিরামিষভোজী সংগঠন ভেজিটেরিয়ান সোসাইটির উদ্যোগে মানুষকে শাকসবজি তথা নিরামিষ জাতীয় খাদ্য গ্রহণে উৎসাহিত করতে ১৯৭৭ সালের ১ অক্টোবর থেকে দিবসটি পালিত হয়ে আসছে। ভেজিটেরিয়ান বা নিরামিষভোজীরা মূলত স্বাস্থ্যগত কারণেই এ খাবার গ্রহণ করে থাকেন।

বাংলাদেশে দিবসটি তেমন গুরুত্বের সঙ্গে পালন করা হয় না। সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও সংশ্লিষ্টদের ধারণা, দেশে নিরামিষভোজীর সংখ্যা কম নয়।

আয়ুষ্কালকে দীর্ঘায়িত করার অনেক পদ্ধতি রয়েছে, যার মধ্যে নিরামিষ ভোজন একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নিত্যদিনের খাদ্যতালিকায় আপনি যত বেশি ফল বা সবুজ শাকসবজি রাখবেন, আপনার শরীরে তত কম রাসায়নিক ও বিষাক্ত পদার্থের প্রভাব তৈরি হবে। এটিই আপনাকে বহুদিন সুস্থভাবে বেঁচে থাকতে সহায়তা করবে।

নিরামিষজাতীয় খাবার বেশ সহজপাচ্য। এসব খাবার রান্না করা সহজ, সাশ্রয়ীও বটে। এ কারণেই নিরামিষ আহার শুধু সুস্থ জীবনযাপনের ক্ষেত্রেই নয়, বরং পরিবেশের দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়।

পুষ্টিবিদরা জানান, মাংস হজম প্রক্রিয়ায় ৭২ ঘণ্টা সময় লাগে। কিন্তু সবজি মাত্র দুই ঘণ্টায় হজম হয়। হজম প্রক্রিয়া সহজ হওয়ার কারণে সবজি থেকে উৎপন্ন শক্তি অপচয় না হয়ে শরীরের কাজে লাগে।

পুষ্টিবিদরা জানান, নিরামিষ জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। নিরামিষজাতীয় খাবার একধরনের সুষম খাদ্য। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ তন্তু, ভিটামিন সি, ভিটামিন ই, ফলিক অ্যাসিড, ম্যাগনেশিয়াম, সম্পৃক্ত স্নেহ পদার্থ ও প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থ। এই কারণে নিরামিষভোজী মানুষের মধ্যে উচ্চ কোলেস্টেরলজনিত বা নিম্ন রক্তচাপজনিত রোগ সাধারণত দেখা যায় না। এমনকি এ ধরনের মানুষদের হৃদ্‌রোগের আশঙ্কাও কম থাকে। একই সঙ্গে নিরামিষভোজীদের হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ ও ওবেসিটিজনিত শারীরিক সমস্যাও কম হয়।

প্রীতি / প্রীতি

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা