কোথায় দেখতে পাবেন ‘বিগ বস ১৫’
'বিগ বস ১৫' শুরু হচ্ছে ২ অক্টোবর থেকে। প্রতিবারের মত এবারেও কালার্স চ্যানেলেই সম্প্রচারিত হবে বিগ বসের নতুন সিজন। প্রথম এপিসোড অনুষ্ঠিত হবে ২ অক্টোবর শনিবার বাংলাদেশ সময় ঠিক রাত দশটায়।
ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বড় রিয়েলিটি শো শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বলিউড ভাইজান হাজির হবেন জনপ্রিয় আর বিতর্কিত রিয়েলিটি শো 'বিগ বস' নিয়ে।
১৪ তম সিজন সফলভাবে শেষ হওয়ার পর এবারে শুরু হতে চলেছে ১৫ তম সিজন।
নতুন সিজন শুরুর আগেই সলমন খান দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, অন্যান্যবারের থেকে এবারের বিগ বস আরও বেশি বিনোদনের এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে।
কারা কারা থাকতে চলেছেন এবারের বিগ বসে?
সঞ্চালনায় সালমান তো থাকছেই। এছাড়া জনপ্রিয় তারকা তেজস্বী প্রকাশ, কর্ণ কুন্দ্রা, ডোনাল বিস্ত, আফসানা খান থাকছেন বলেও শোনা যাচ্ছে। এছাড়া শমিতা শেট্টি, নিশান্ত ভট্ট এবং প্রতীক সেহজপালও থাকছেন বলে শোনা যাচ্ছে।
তবে আর কোন কোন তারকা থাকতে চলেছেন এবারের বিগ বসের বাড়িতে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘণ্টার।
সূত্র: এবিপি আনন্দ
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত