ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত প্রায় ২০০০


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১-২০২৬ বিকাল ৫:৫৩

ইরানে দুই সপ্তাহ ধরে চলা দেশব্যাপী বিক্ষোভ ও সহিংস দমন-পীড়নে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২,০০০ জন নিহত হয়েছে বলে মঙ্গলবার এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন। এটি প্রথমবারের মতো কর্তৃপক্ষের পক্ষ থেকে এত উচ্চ মৃত্যুসংখ্যা স্বীকার করার ঘটনা।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর উভয় পক্ষের মৃত্যুর জন্য তিনি যাদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন, তারাই দায়ী। তবে নিহতদের পরিচয় বা বিস্তারিত তথ্য তিনি জানাননি।
ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট এই অস্থিরতা গত অন্তত তিন বছরের মধ্যে ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক চাপ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটেই এই সংকট আরও তীব্র হয়েছে।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ইরানের ধর্মীয় নেতৃত্ব বিক্ষোভের বিষয়ে দ্বিমুখী অবস্থান নিয়েছে। একদিকে তারা কঠোর নিরাপত্তা অভিযান চালিয়েছে, অন্যদিকে অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদকে বৈধ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ এনেছে এবং দাবি করেছে, অজ্ঞাত গোষ্ঠী—যাদের তারা ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করছে—বিক্ষোভকে সহিংসতায় পরিণত করেছে।
এর আগে একটি মানবাধিকার সংগঠন জানিয়েছিল, শত শত মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

Aminur / Aminur

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড

সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন

নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’