ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৩-২০২৬ দুপুর ১১:২

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ‘তীব্র সংঘাত’ মধ্যপ্রাচ্যের লাখ লাখ শিশুর জন্য এক ‘বিপর্যয়কর’ পরিস্থিতি তৈরি করেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এই অঞ্চলে ১ হাজার ১০০-র বেশি শিশু নিহত বা আহত হয়েছে।
বুধবার এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সহিংসতায় শিশুদের ওপর চরম আঘাত এসেছে। সংস্থাটির দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ইরানে ২০০ শিশু, লেবাননে ৯১ জন, ইসরায়েলে ৪ জন এবং কুয়েতে ১ জন শিশু প্রাণ হারিয়েছে। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, “সহিংসতা যত বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।” যুদ্ধের কারণে লাখ লাখ শিশুর পড়াশোনা বন্ধ হয়ে গেছে এবং অবিরাম বোমা হামলার মুখে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছে লাখ লাখ মানুষ।
বিবৃতিতে ইউনিসেফ আরও বলেছে, “শিশুদের হত্যা, পঙ্গু করা কিংবা তাদের জন্য প্রয়োজনীয় মৌলিক সেবাগুলো ধ্বংস করার কোনো অজুহাতই গ্রহণযোগ্য হতে পারে না।” মধ্যপ্রাচ্যের প্রায় ২০ কোটি শিশুর ভবিষ্যৎ এখন হুমকির মুখে উল্লেখ করে সংস্থাটি দ্রুত বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। 

 

Aminur / Aminur

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ