ছেলেকে নিয়ে বৃক্ষরোপণ করলেন শুভশ্রী
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ছেলে ইউভানকে নিয়ে উদযাপন করলেন ‘বিশ্ব পরিবেশ দিবস’। ‘ঘাসে ঘাসে পা ফেলেছি’ বলে ছোট্ট সঙ্গীকে নিয়ে তিনি রাজের হালিশহরের বাড়িতে বৃক্ষরোপণ করলেন। ইউভানের হাতেও ছিল গাছের চারা।
সেই ছবি অভিনেত্রী তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ক্যাপশন দিলেন, ‘এই বিশ্ব পরিবেশ দিবসে শপথ গ্রহণ করি আমাদের মাদার আর্থকে বাঁচানোর।’
শুভশ্রীকে এই ছবিতে ঘরোয়া পোশাকে দেখা গেলেও, ইউভানের পরনে ছিল সাদা টি-শার্ট ব্লু হাফপ্যান্ট আর মাথায় ডেনিম ব্লু টুপি। ছবিতে দেখা যায়, শুভশ্রী ইউভানের হাতে গাছের চারা তুলে দিয়েছেন। তবে খুদে হাতে এতো বড় দায়িত্ব না দিয়ে অভিনেত্রী নিজেই একটি গাছের চারা রোপণ করেছেন মাটিতে।
অভিনেত্রীর এই উদ্যোগ দেখে তার প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।
উল্লেখ্য, আজ ‘বিশ্ব পরিবেশ দিবস’। পরিবেশ সংরক্ষণ ও সে সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্যই বিশ্বব্যাপী এমন উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিবছর ৫ জুন দিবসটি উদযাপিত হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এই দিন প্রকৃতির জন্য নতুন কিছু করার উদ্যোগে সামিল হন। এই উদ্যোগ শুরু হয়েছিল ‘জাতিসংঘ’র কর্মসূচির মাধ্যমে।
সূত্র : কলকাতা২৪
প্রীতি / প্রীতি
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?