১৮ মাস পর সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া
প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছিল দেশটি। শুক্রবার বিবিসির খবরে বলা হয়, আগামী নভেম্বর থেকে অস্ট্রেলিয়া তাদের আন্তর্জাতিক সীমান্ত খুলে দেবে।
প্রাথমিকভাবে কেবল করোনার টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী অস্ট্রেলীয় ও তাদের স্বজনরা ভ্রমণের সুযোগ পাবেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, সীমান্ত খুলে দেয়া হলে অস্ট্রেলীয়দের বিদেশ সফরে আর বাধা থাকছে না।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই অস্ট্রেলীয়রা বিদেশে যেতে পারবেন। তিনি জানান, দেশের ৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিন দেয়া হয়ে গেলেই বিধিনিষেধ তুলে নেয়া হবে। সেটা হবে সপ্তাহ কয়েকের মধ্যেই। সরকার এখন সেই পরিকল্পনা তৈরি করছে।
করোনা সামলাতে ২০২০ সালে অস্ট্রেলিয়া তার সীমান্ত বন্ধ করে দেয়। এর পর থেকে বিদেশ থেকে নিজেদের কিছু সংখ্যক নাগরিক ও স্থায়ী বাসিন্দা ছাড়া কাউকে আসতে দেয়া হয়নি। যারা অস্ট্রেলিয়া গেছেন, তাদের বাধ্যতামূলকভাবে নিজেদের খরচে হোটেলে নিভৃতবাস করতে হয়েছে। অস্ট্রেলীয়দেরও বিদেশে যেতে দেয়া হয়নি।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা