ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আফ্রিকার অর্ধেক দেশে টিকা গ্রহণের হার ২ শতাংশ, বলছে হু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২১ দুপুর ১:২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বলছে, আফ্রিকার অর্ধেক দেশে করোনা টিকার পূর্ণ ডোজ নেয়া মানুষের সংখ্যা ২ শতাংশ বা তারচেয়েও কম। বৃহস্পতিবার হু এ তথ্য জানায়। খবর এনডিটিভির।

আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে ১৫টি দেশের ১০ শতাংশ জনগণ করোনা টিকার পূর্ণ ডোজ নিতে পেরেছেন। হু এর আফ্রিকা অঞ্চলের কো-অর্র্ডিনেটর রিচার্ড মিহিগো বলেন, ‘সাম্প্রতিক তথ্য কিছুটা সাফল্য দেখা গেছে, তবে হু বছর শেষে ৪০ শতাংশ (আফ্রিকার) জনগণকে টিকার পূর্ণ ডোজ দেয়ার যে লক্ষ্য হাতে নিয়েছে, তা সম্পন্ন করতে এখনো অনেক পথ বাকি।’

তিনি জানান, আফ্রিকায় করোনা টিকার সরবরাহ বাড়ছে। তবে সরবরাহের অস্বচ্ছতার কারণে আফ্রিকা এখনো পিছিয়ে আছে। সেপ্টেম্বরে করোনা টিকার ২ কোটি ৩০ লাখ ডোজ মহাদেশটিতে পৌঁছেছে, যা জুনের চেয়ে ১০ গুণ বেশি।

হু জানায়, আফ্রিকার দেশগুলোর মধ্যে প্রায় অর্ধেক দেশে কোভিড-১৯ এর টিকা নিয়েছেন- এমন লোকের সংখ্যা ২ শতাংশ বা তারও কম। তবে মরিশাস ও সিসিলির মতো দ্বীপগুলোতে ৬০ শতাংশের বেশি মানুষ করোনা টিকার পূর্ণ ডোজ (দুই ডোজ) গ্রহণ করেছেন।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত