ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২১ দুপুর ১:২১

ভারতের দৈনিক কোভিড সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় বাড়ল তিন হাজারেরও বেশি। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭২৭ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৭০৭ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

বৃহস্পতিবারের তুলনায় আক্রান্ত বাড়লেও গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ১ হাজার ৭৯৬ জন। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৭৫ হাজার ২২৪ জন। এ বছর ফেব্রুয়ারি মাসে ভারতে সক্রিয় রোগী নেমেছিল দেড় লাখের নিচে। তারপর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই তা বাড়তে শুরু করে। মার্চ মাসের শেষ সপ্তাহে তা তিন লাখ ছাড়িয়ে যায়। প্রায় ছ’মাস পর তিন লাখের নিচে নেমেছে সক্রিয় রোগী।

তবে বুধ এবং বৃহস্পতিবারের তুলনায় দৈনিক মৃত্যু কম হয়েছে ভারতে। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ২৭৭ জন। কোভিড মহামারি পর্বে সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ৩৩৯ জনের।

ভারতের কেরালা রাজ্যে করোনার সংক্রমণের হার সবচেয়ে বেশি। তবে সেখানে গত কয়েক দিন ধরে সংক্রমণের হার ১৫ হাজারের আশপাশে রয়েছে। ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৩ জন; তামিলনাড়ুতে ১ হাজার ৬১২ জন; অন্ধ্রপ্রদেশে ১ হাজার ১০ জন; কর্নাটকে ৯৩৩ জন।

উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলোতে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মিজোরামের অবস্থা এখনও খারাপ। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে ১ হাজার ১৭০ জন আক্রান্ত হয়েছেন।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত