চাপটি পিঠা তৈরির রেসিপি জেনে নিন
শীতের পিঠা মানে কেবল খেজুর গুড়ের মিষ্টি স্বাদ নয়, এসময় ঝাল স্বাদের অনেক পিঠাও খাওয়া হয়। শীতের সন্ধ্যায় গরম গরম চাপটি পিঠা আর ঝাল কোনো ভর্তা হলে জমে যায় বেশ। এই পিঠা তৈরি করা যাবে শুকনো চালের গুঁড়া দিয়েও। বাড়ির সবার জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক চাপটি পিঠা তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
চালের গুঁড়া- ১ কাপ
পেঁয়াজ কুচি- ৪ টেবল চামচ
মরিচ কুচি- ১ চা চামচ
ধনে পাতা কুচি- ২ টেবল চামচ
আদা মিহি কুচি- ১ চা চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদমতো
পানি- প্রয়োজনমতো।
যেভাবে তৈরি করবেন
সব উপকরণ অল্প পানি দিয়ে মেখে গোলা তৈরি করে নিন। খুব বেশি ঘন বা পাতলা হবে না। এরপর চুলায় তাওয়া বসিয়ে অল্প তেল মাখিয়ে মাখিয়ে নিন। এবার একটি গোল চামচের সাহায্যে তৈরি করে রাখা গোলা দিয়ে পাতলা করে ছড়িয়ে দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চাপটি উল্টে দিন, এভাবে আরও কিছুক্ষণ রাখুন। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Aminur / Aminur
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ
রমজানে মানসিক প্রশান্তির জন্য কী করবেন?
ত্রিশের পরে মা হতে চান? আপনার যা জানা জরুরি
নারীর জন্য লালশাক খাওয়া যে কারণে জরুরি
সাহরিতে যে খাবারগুলো খাবেন না
রোজা রাখার মানসিক স্বাস্থ্য উপকারিতা
ইফতারে ডিম দিয়ে সুস্বাদু চপ তৈরির রেসিপি
রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন