না জানিয়ে পানি ছাড়া পাপ, অপরাধ : মমতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানি ছাড়া নিয়ে দেশটির জলাধার কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার এক টিভি চ্যানেলকে টেলিফোনে মুখ্যমন্ত্রী বলেন, ‘না জানিয়ে ব্যারাজ থেকে জল ছাড়া পাপ। এটা অপরাধ।’
পশ্চিমবঙ্গে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ার পাশাপাশি বেড়েছে নদীগুলোর পানির স্তর। এর মধ্যেই মাইথন, পাঞ্চেত, ডিভিসির মতো জলাধার থেকে পানি ছাড়ায় নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে। এতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।
কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি গ্রাম ইতোমধ্যেই প্লাবিতও হয়েছে। এ পরিস্থিতিতে আবার সরব হলেন মমতা। আরও একবার তিনি এ বন্যাকে ‘ম্যান মেড’ বলে অভিহিত করেন।
রাজ্যকে না জানিয়ে পানি ছাড়ার বিষয়টি নিয়ে হতাশ মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘কত বার বলেছি, না বলে জল ছাড়বেন না। বলতে বলতে হতাশ হয়ে যাচ্ছি। না জানিয়ে রাত ৩টার সময় যদি জল ছেড়ে দেয়, তা হলে তো মানুষ ঘুমন্ত অবস্থাতেই ভেসে যাবে। এটা পাপ। এটা অপরাধ।’
তিনি বলেন, ‘আগে থেকে জানলে তো আমরা মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে পারি।’ এর পরই তিনি বলেন, ‘জল ছেড়ে কেন বন্যা ঘটাবে? ঝাড়খণ্ডের বোঝা আমরা কেন নেব?’ বানভাসি এলাকার মানুষদের কাছে প্রশাসনের সব রকম সাহায্য পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি।
জানা যায়, শুক্রবার সকালে মাইথন জলাধার থেকে ৮০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৫৫ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। অন্য দিকে, দুর্গাপুর ব্যারাজ থেকে দেড় লাখ কিউসেকেরও বেশি জল ছাড়া হয়েছে। এতেই চিন্তার ভাঁজ পড়েছে জেলা প্রশাসনের কপালে।
তবে পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে নবান্ন। গত জুলাই-আগস্টেই জলাধার থেকে পানি ছাড়ায় হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুরসহ একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। বেশ কয়েকটি নদীর বাঁধ ভেঙেও গিয়েছিল। এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছিল ওই এলাকার মানুষের।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা