ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কাতারে গিয়ে শান্তি খুঁজে পেলেন সাইফ!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-১-২০২৬ রাত ১১:২৬

বলিউডের গ্ল্যামার জগত আর ক্যামেরার ফ্ল্যাশলাইট থেকে দূরে একটু শান্তির খোঁজে কাতার পাড়ি জমালেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। মুম্বাইয়ের ব্যস্ত জীবন যখন দমবন্ধ করা হয়ে ওঠে, তখনই তিনি ছুটে যান দোহার নিভৃত কোণে নিজের কেনা নতুন বাড়িদে। সম্প্রতি সেই রাজকীয় বাড়ির অন্দরমহল ভক্তদের ঘুরিয়ে দেখালেন তিনি।

মুম্বাইয়ের বান্দ্রায় বিলাসবহুল ফ্ল্যাট কিংবা পৈতৃক সূত্রে পাওয়া বিশাল ‘পতৌদি প্যালেস’ থাকা সত্ত্বেও কেন কাতারে নতুন বাড়ি। সাইফের কথায়, ‘এই বাড়িটি দারুণ শান্ত আর নিভৃত। মুম্বইয়ের রাস্তায় বের হলেই পাপারাজ্জিদের ভিড়। কিন্তু দোহার এই বাড়িতে গোপনীয়তা বজায় থাকে ষোলোআনা। এখানে নিজের মতো করে চিন্তা করা যায়, কাজের চাপ থেকে ছুটি মেলে সহজেই।’

চোখ ধাঁধানো অন্দরসজ্জা সাইফের নতুন এই ডুপ্লেক্স বা বহুতল ভবনের সাজসজ্জায় রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বাড়ির সদর দরজা খুললেই দেখা যায় বিশাল এক ব্যালকনি, যেখানে রাখা আছে আরামকেদারা। 

সেখান থেকেই দিগন্তজোড়া সূর্যাস্ত উপভোগ করেন সাইফ। সামনেই স্বচ্ছ জলরাশির বিশাল সুইমিং পুল। ঘরের দেয়ালগুলোতে ব্যবহার করা হয়েছে হালকা শান্ত রং আর স্বচ্ছ পর্দা, যা ঘরকে আরও স্নিগ্ধ করে তোলে। পড়াশোনা আর শরীরচর্চায় সময় পার বই পড়তে দারুণ ভালোবাসেন সাইফ। 

শোবার ঘরের জানালার পাশেই রাখা আছে একটি ছোট সোফা ও ল্যাম্প। সাইফ জানালেন, অলস দুপুরে বই হাতে ওই সোফায় বসে সময় কাটাতে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন। তবে বিলাসিতার পাশাপাশি ফিটনেসেও কোনো ছাড় দেন না তিনি। এই ভবনের নিচেই রয়েছে অত্যাধুনিক জিমনেসিয়াম, যেখানে নিয়ম করে প্রতিদিন শরীরচর্চা করেন অভিনেতা।

এমএসএম / এমএসএম

ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট

এবার কেরালা মিশনে ‘একেনবাবু’

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে