ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী আইস এজেন্টের হাতে প্রাণ হারালেন আরেক ব্যক্তি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-১-২০২৬ দুপুর ১০:৫৮

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেট্টি নামে ৩৭ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করেছে অভিবাসনবিরোধী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) এক সদস্য। এতে করে এই শহরটিতে এক মাসের ব্যবধানে বর্ডার পেট্রোল অফিসারের হাতে দুজন প্রাণ হারালেন।
অ্যালেক্স প্রেট্টি পেশায় একজন নার্স ছিলেন। তিনি হাসপাতালের আইসিইউ বিভাগে কাজ করতেন।
স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) তাকে গুলি করা হয়। দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্রেট্টি বর্ডার পেট্রোল একটি ৯ মিলিমিটারের আধাস্বয়ংক্রিয় হ্যান্ডগান অফিসারদের কাছে চলে এসেছিলেন । ওই সময় নিরাপত্তা হুমকি মনে করে তাকে গুলি করা হয়। কিন্তু তিনি অস্ত্রটি তাক করেছিলেন কি না সেটি স্পষ্ট করেনি নিরাপত্তা বিভাগ।
তবে এক পথচারীর ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রেট্টির হাতে একটি মোবাইল রয়েছে। ওই সময় হাতে অস্ত্র দেখা যায়নি।
প্রেট্টির পরিবার জানিয়েছে, মিনিয়েসোতাতে তার অস্ত্র রাখার অনুমতি ছিল। কিন্তু তিনি অস্ত্রটি সাথে নিয়ে ঘুরতেন এমন কোনো তথ্য তারা আগে জানতেন না।
তারা আরও জানিয়েছেন, মিনিয়াপলিসে আইস সদস্যরা যেভাবে মানুষকে হেনস্তা করছিল, যাকে তাকে ধরে নিয়ে যাচ্ছিল, সেগুলো নিয়ে প্রেট্টি ক্ষুব্ধ ছিলেন।
চলতি মাসে রেনে গুড নামে এক নারীকে বর্ডার পেট্রোলের সদস্যরা যখন গুলি করে হত্যা করে তখন মিনিয়াপলিসে হাজার হাজার মানুষ বিক্ষোভে নামেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন পেট্রিও। তিনি যখন গুলিবিদ্ধ হন তখন এক নারীর মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন আইসের সদস্যরা। তখন ওই নারীকে বাঁচাতে যান তিনি।

সূত্র: এএফপি

 

Aminur / Aminur

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ