ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাশিয়ার হামলায় ২ দিন ধরে বিদ্যুৎবিহীন কিয়েভের ১৩৩০টি অ্যাপার্টমেন্ট


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-১-২০২৬ দুপুর ১১:০

রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গত ইউক্রেনের রাজধানী কিয়েভের ১ হাজার ৩৩০টি অ্যাপার্টমেন্ট ভবন ২ দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। রোববার কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশ্চকো এক বিবৃতিতে জানিয়েছেন এ তথ্য। বিবৃতিতে মেয়র বলেছেন, শনিবার রাজধানী কিয়েভসহ দেশজুড়ে ব্যাপকমাত্রায় ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় কিয়েভের ১ হাজার ৩৩০টি অ্যাপার্টমেন্ট ভবনসহ পুরো ইউক্রেনে ১২ লাখ বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কিয়েভসহ ইউক্রেনের প্রায় সব প্রদেশ ও প্রাদেশিক শহরের গড় তাপমাত্রা এখন শূন্যের নীচে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে বাড়িঘরে বিদ্যুৎ না থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন ইউক্রেনের লাখ লাখ মানুষ। শিগগিরই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে— এমন নিশ্চয়তাও দিতে পারেনি ইউক্রেনের সরকার। কারণ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবারের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সমূহ ক্ষয়ক্ষতি হয়েছে। এক্সবার্তায় জেলনস্কি আরও জানিয়েছেন, গত ১৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে রাজধানী কিয়েভসহ পুরো ইউক্রেনে মোট ১ হাজার ৭০০টি সুইসাইডাল ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড এরিয়াল বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী।
এমন এক সময়ে রাশিয়া এই হামলা করলো, যখন ইউক্রেনে যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আবুধাবিতে রাশিয়া-যুক্তরাষ্ট্র-ইউক্রেন ত্রিপাক্ষিক বৈঠক চলছে। “রাশিয়ার একমাত্র লক্ষ্য এখন আমাদের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা। আমরা তাদের প্রতিটি হামলার জবাব দেবো”, শনিবারের এক্সবার্তায় বলেছেন জেলেনস্কি।

 

Aminur / Aminur

কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান

মধ্যপ্রাচ্য থেকে কাস্পিয়ান : এক যুদ্ধের বহু রেশ

ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হারনান্দেজ

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

ইমামদের গ্রেপ্তার ও কেন ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে বুরকিনা ফাসো

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি