ব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো জায়গায় যদি কোনো বাকসো (ব্যালট বক্স) ছিনতাই হয়, তাহলে ওই পোলিং অফিসার থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রক্ষা পাবে না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক এ মতবিনিময় সভা হয়।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সামনের ১২ তারিখের (১২ ফেব্রুয়ারি) যে নির্বাচন সেই নির্বাচনটা কীভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর হতে পারে, সবাই যেন সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে- এসব বিষয়ে আমাদের আজ আলোচনা হয়েছে। নির্বাচনের দিন এমন কোনো সহিংসতা যাতে না ঘটে সে জন্য সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনের প্রতি কী নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এইবার তারা নির্দ্বিধায় কোনো দলের পক্ষে না হয়ে, সরকারি কর্মচারী হিসেবে কাজ করবেন। তারা কোনো পার্টির লেজুড় হবে না। আর কাউরে কোনো তেল দেবে না। নিরপেক্ষভাবে কাজ করবে।
শেরপুরের ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকসময় গ্রেফতার হতে সময় লাগে। যারা এ ঘটনায় জড়িত তারা অবশ্যই গ্রেফতার হবেন।
প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তারা থাকা সত্ত্বেও এমন মারামারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা যে সময় ভাইয়েরা ভাইয়েরা মারামারি শুরু করে দেন তখন আরেকজনের এসে থামানোটা কিন্তু একটু অসুবিধা হয়।
নির্বাচনের দিনেওতো একই অবস্থা হতে পারে উল্লেখ করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিগত নির্বাচনগুলোর মধ্যে এবারের নির্বাচন সব থেকে ভালো একটা নির্বাচন হবে।
প্রত্যেক ইউনিয়ন পর্যন্ত অ্যাম্বুলেন্স মেডিকেল টিম রেডি রাখার কথা বলা হয়েছে। তাহলে কি এবারে আমরা একটু শঙ্কার মধ্যে আছি- জানতে চাইলে তিনি বলেন, ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এগুলো সবসময়ই রেডি থাকে। নির্বাচনে অনেক বয়স্ক লোক দেখবেন অন্যের কোলে চড়ে আসছে। ওই সময় তাদের সহযোগিতা হবে।
এমএসএম / এমএসএম
সংসদীয় কু-সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেব : স্বরাষ্ট্রমন্ত্রী
যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব
উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে : জ্বালানি মন্ত্রী
দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা
ঐতিহাসিক ৭ মার্চ আজ
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ
জাকজমকপূর্ণ ইফতার এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়া-আসার সময় বিমানবন্দরে থাকবেন মাত্র ৪ জন
১২ মার্চের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরা হবে: তথ্যমন্ত্রী
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম
আগামী সপ্তাহে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রাও