নোট লিখে প্রাণ দিলেন অভিনেত্রী
নোট লিখে আত্মঘাতী হলেন কন্নড় ইন্ডাস্ট্রির ছোটপর্দা এবং বড়পর্দার অভিনেত্রী সৌজন্য। বেঙ্গালুরুর শহরতলিতে একটি আবাসনে থাকতেন তিনি। সেখানেই বৃহস্পতিবার ২৫ বছরের তরুণীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ কর্মীরা সেই ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করেন।
রামনগরের পুলিশের সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, চার পাতার একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে তার ঘরে। যেখানে তিনি তার মা, বাবা, ভাই এবং বন্ধুদের কথা উল্লেখ করেছেন। চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্য নিজের মায়ের কাছে ক্ষমা চেয়েছেন সৌজন্য।
সেখানেই জানিয়েছেন, মানসিক অবসাদে ভুগছিলেন বলেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। একইসঙ্গে কয়েক জন মানুষের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন সৌজন্য। এই ঘটনার পর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে কুম্বালাগোডু পুলিশ।
‘চৌকাট্টু’, ‘ফান’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন সৌজন্য। তা ছাড়া বেশ কিছু বিজ্ঞাপন এবং ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত