ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ব্রিটিশদের ওপর পাল্টা পদক্ষেপ নিচ্ছে ভারত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২১ দুপুর ১০:৩৬

ব্রিটেনের পথে হেঁটেই ব্রিটেনের নাগরিকদের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল ভারত। এবার থেকে কোনো ব্রিটিশ নাগরিক ব্রিটেন থেকে ভারতে এলে তাকে বাড়িতে বা হোটেলে দশদিনের জন্য বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নিয়ম চালু হচ্ছে ৪ অক্টোবর থেকে।

শুক্রবার সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধমে বলা হয়েছে, এবার থেকে ব্রিটেনের কোনো নাগরিক ভারতে আসতে চাইলে তাকে বিমানে ওঠার আগের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে। শুধুমাত্র আরটি-পিসিআর টেস্টের রিপোর্টই গ্রহণযোগ্য হবে। ভারতে নামার পর পরবর্তী ১০দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। করোনার জোড়া টিকা নেওয়া থাকলেও এই নিয়ম প্রযোজ্য হবে।

কোয়ারেন্টাইনের অষ্টম দিনে ফের আরটি পিসিআল করাতে হবে। সেই রিপোর্ট নেগেটিভ এলে ১০ দিন পর তারা বাইরে বেরতে পারবেন।

ভারত সরকারের এই পদক্ষেপ ব্রিটিশ সরকারের পালটা বলে মনে করা হচ্ছে। কারণ, দিনকয়েক আগে ব্রিটিশ সরকারও ভারতবাসীর জন্য একই ধরনের নিয়ম চালু করেছে।

ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী, করোনা টিকার দু’টি ডোজ নেওয়া থাকলেও সেদেশে গেলে ভারতীয়দের ১০ দিন থাকতে হবে আইসোলেশনে। পাশাপাশি, ব্রিটেন পৌঁছনোর দিন বা তার দু’দিন আগে কোভিড টেস্ট করাতে হবে। আবার আইসোলেশনের আট দিনের মাথায় করোনা পরীক্ষা করাতে হবে।

ব্রিটিশ সরকারের এই নিয়মে ক্ষুব্ধ ভারত। প্রথমে সেদেশের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করেছিল দেশটি। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। তাই পালটা ব্রিটিশদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত