মাধুরীর ঘন রেশমী চুলের রহস্য জানুন
এক কালে প্রায় সব নারীই বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মতো অপরূপা হতে চেয়েছেন। এখনও চান। ৫৪ বছরেও তাকে ২৫-২৬ বছর বয়সী নারীদের মতো মোহনীয় দেখায়। রূপের পাশাপাশি মাধুরীর ঘন রেশমী চুলও নজর কাড়ে সকলের। ওরকম চুল সবার হয় না।
কিন্তু নায়িকার এই চুলের রহস্য কী? উত্তর হলো একটি তেল। তাও এই তেলটি ঘরেই বানিয়ে নেন বলিউডের অন্যতম সেরা সুন্দরী মাধুরী। সম্প্রতি একটি ভিডিওতে সে কথা নিজেই স্বীকার করেছেন তিনি। কীভাবে বানাবেন সেই তেল? তাও শিখিয়ে দিয়েছেন মাধুরী।
এর জন্য খুব ঘরোয়া কিছু উপকরণ প্রয়োজন। সেগুলো হচ্ছে আধ কাপ নারকেল তেল, এক চা চামচ মেথি, ১৫-২০টি কারি পাতা এবং একটি পেঁয়াজ কুচি। কী করবেন এই সব উপকরণ দিয়ে? খুবই সহজ কাজ। একটি পাত্রে সব উপকরণ ঢেলে দিন। এরপর ফোটাতে থাকুন।
ভালো ভাবে তেল ফুটে উঠলে কিছুক্ষণ রেখে মিশ্রণটি ঠান্ডা করুন। তারপর একটি বোতলে তা ছেঁকে নিন। প্রতিদিন গোসলের আগে ভালো ভাবে সেই তেল চুলে মেখে নিন। ব্যাস, নিয়মিত কিছুদিন এভাবে করলেই পেয়ে যাবেন মাধুরীর মতো ঘন রেশমী চুল।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত