ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ভোলায় জাময়াতের লাঠি মিছিলে বিএনপি ও জাময়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ আহত-১০


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৬ রাত ৮:৫

ভোলার দৌলতখান উপজেলায় মেদুয়া ইউনিয়েনের মুন্সির হাট নামক এলাকায় লাঠি নিয়ে মিছিল করায় বিএনপি ও জাময়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। 
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।গুরুতর আহতদের মধ্যে বিএনপির মেদুয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোঃ কবির (২৮), ছাত্রদলের সদস্য রাছেল (২২) ও মেদুয়া ইউনিয়ন যুবদল  সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল (৩০)কে দৌলতখান হাসপাতালে ও জামায়াতের কর্মী মোহাম্মদ রুবেল (২৫), মোহাম্মদ নাঈম (২০), ও ফরহাদ (২৩)  নামের এই ৩ জনকে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপর পুলিশ ও নৌ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, আজ সকালে মেদুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে প্রতিদিনের ন্যায় জামায়াতে ইসলামীর কর্মীরা নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করে লাঠির মাথায় পোস্টার লাগিয়ে ভোলা-২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিম এর পক্ষে গণসংযোগে নামলে বিএনপির কর্মীদের সাথে কথার তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০জন নেতাকর্মী আহত হয়। তাদেরকে দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দৌলতখান উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, জামায়াতকর্মীরা লাঠির মাথায় পতাকা বেঁধে গনসংযোগ করে। এতে মানুষ আতঙ্কিত হওয়ায় তর্কবিতর্ক থেকে এই ঘটনা ঘটে। আমাদেরও তিনজন আহত হয়েছে। 
অপরদিকে দৌলতখান উপজেলা জামায়াত আমীর হাসান তারেক স্বপন হাওলাদার জানান, বিএনপি'র ধানের শীষের লোকজন বরাবরই উত্তেজিত এবং সন্ত্রাসী কর্মকান্ডে বিশ্বাস করে। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে পরিত্রাণ চাই।
দৌলতখান উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার জানান, জামায়াত-বিএনপির মধ্যে যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশ ও নৌ বাহিনী গিয়ে ঘটনা নিয়ন্ত্রণ করেছে। এখন শান্ত রয়েছে।

Aminur / Aminur

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ক্লাস ৬ দিন, চলবে অনলাইনেও

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি, কারণ জানালেন প্রতিমন্ত্রী

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি

দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

১ লাখ ৯৩ হাজার টন জ্বালানি মজুত আছে

বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও

ফিলিং স্টেশনে নিরাপত্তা-সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিতসহ ৮ দাবি

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী