ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নির্মাণাধীন ভবনের পানি-বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে রাজউক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-২-২০২৬ রাত ৮:৩৮

নকশার ব্যত্যয় ঘটালে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। 
আজ (মঙ্গলবার) রাজউকের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মারুফ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের এক রায়ে এটি বলা হয়েছে। 
তিনি বলেন, হাইকোর্ট বিভাগের জারিকৃত রাজউকের নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকার নির্দেশটি স্থগিত করা হয়েছে। এর ফলে রাজউক অনুমোদিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন স্থাপনা সমূহে মোবাইল কোর্ট পরিচালনা এবং বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আর কোনো আইনি বাধা রইলো না।  
গত বছরের ১৭ এপ্রিল বাংলাদেশ সরকার কর্তৃক এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক নিয়ন্ত্রিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরবর্তীতে গত ৭ ডিসেম্বর রিহ্যাব কর্তৃক রিট পিটিশন দায়ের করা হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত ১৭ ডিসেম্বর একটি রুল জারি করেন এবং একই সাথে একটি অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদানের মাধ্যমে রাজউকসহ সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাজউক নিয়ন্ত্রিত এলাকার নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন। 
এই অবস্থায় হাইকোর্ট বিভাগের আদেশকে চ্যালেঞ্জ করে রাজউক কর্তৃক সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করা হয়। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্ট বিভাগের আদেশটি স্থগিত করেন। রাজউকের পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার ওমর সাদাত, সিনিয়র অ্যাডভোকেট। এর ফলে রাজউক কর্তৃক নিয়ন্ত্রিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পানি, গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর কোনো আইনি বাধা রইলো না।

 

Aminur / Aminur

৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক গ্রেপ্তার

কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস

ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা

পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না

ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ

চট্টগ্রামে বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু, গৃহবধূ গ্রেপ্তার

আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে