ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বুদ্ধিজীবী কবরস্থানে বাবলুর দাফন, জাপার তিন দিনের শোক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১০-২০২১ দুপুর ১২:৪৩

সদ্য প্রয়াত জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে শনিবার বাদ এশা গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-(০২) খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার দুপুর ১টা থেকে বেলা ৪টা পর্যন্ত জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মরদেহ রাখা হবে। সেখানে জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হবে।

পরে বাদ এশা গুলশান আজাদ মসজিদে জিয়াউদ্দিন বাবলুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। রাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থনে তাকে সমাহিত করা হবে।

শনিবার সকাল ৯টার পর রাজধানী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান বাবলু। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য ভক্ত অনুরাগী এবং রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।

দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন গণমানুষের নেতা। তিনি ছাত্র জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত গণমানুষের কল্যাণে কাজ করেছেন। ছাত্র জীবনেই তাঁর অনুপম নেতৃত্ব প্রকাশ হয়েছিল। বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন ডাকসুর জিএস। মানুষের অধিকার রক্ষার আন্দোলনে জিয়াউদ্দিন আহমেদ বাবলু সবসময় ছিলেন আপোষহীন। তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আজীবন।

জাপার তিন দিনের শোক

দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে তিন দিনের দলীয় শোক ঘোষণা করেছে জাতীয় পার্টি। শনি থেকে সোমবার পর্যন্ত জাতীয় পার্টির প্রতিটি দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা অর্ধনমিত রাখা হবে।

রবিবার বিকাল ৩টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের কাকরাইল চত্বরে মহাসচিব মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হবে। শোক সভায় দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

দল ঘোষিত তিন দিনের শোক দিবসের মধ্যে বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলেও জানান দেলোয়ার জালালী।

প্রীতি / প্রীতি

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’