ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-২-২০২৬ দুপুর ২:৩৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জেনেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। 
বুধবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে তিনি নির্বাচনী নিরাপত্তার নানা দিক নিয়ে আলোচনা করেন। ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। বার্তায় জানানো হয়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে শোনেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সরাসরি আলোচনার মাধ্যমে এসব প্রস্তুতি সম্পর্কে জানার সুযোগ পাওয়ায় তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।  দুই দেশের সামনে থাকা নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন খাতের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পায় এই বৈঠকে।

 

Aminur / Aminur

৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক গ্রেপ্তার

কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস

ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা

পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না

ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ

চট্টগ্রামে বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু, গৃহবধূ গ্রেপ্তার

আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে