হতবাক তাপসী পান্নু
‘এ তো পুরুষের শরীর!’ সম্প্রতি ‘রেশমি রকেট’ ছবিতে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর লুক প্রকাশ হওয়ার পর এভাবেই ট্রোল হতে হয় তাকে। সেই ট্রোলের কড়া জবাবও দিয়েছিলেন তিনি। তবে বাস্তবেই যে কোনো নারী খোলোয়াড়কে খেলার সময় লিঙ্গ পরীক্ষা দিতে হয়, তা সত্যিই জানা ছিল না তাপসীর।
এই বিষয়টা সম্পর্কে গুগল সার্চ করে জানতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছেন তাপসী।
সেখানে অভিনেত্রী বলেন, ‘রেশমী রকেট’ ছবিটি যার লেখা গল্প অবলম্বনে তৈরি, আমি সেই নন্দ পেরিয়াসামির সঙ্গে দেখা করেছি। তিনি আমার রেফারেন্সের জন্য গল্পের একটি সামারি তৈরি করেছিলেন। যখন সেটি দেখলাম, আমি তো হতবাক। কারণ, নারী খেলোয়াড়দের লিঙ্গ পরীক্ষার বিষয়টি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, যা ছবিতে তুলে ধরা হয়েছে। এটা জানতে আমাকে গুগল সার্চ করতে হয়েছিল। এই বিশেষ সমস্যা সম্পর্কে বিস্তারিত জানার পর আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম।’
এদিকে, সম্প্রতি প্রকাশ হয়েছে ‘রেশমি রকেট’ ছবির ট্রেলার। যেখানে ছোট থেকেই তাপসীকে দৌড়বিদের ভূমিকায় দেখা গেছে। তিনি দেশের জন্য পদক জিতেছেন এবং সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন।
তবে তার জীবন ভিন্ন পথে বাঁক নেয়, যখন লিঙ্গ যাচাইয়ের জন্য তাকে পরীক্ষা দিতে হয়। প্রতারণা এবং জাতীয় দল থেকে নিষিদ্ধ হওয়ার অভিযোগে রেশমী মানবাধিকার লঙ্ঘনের মামলা করেন। একজন আইনজীবীর সহায়তায় এবং ন্যায়বিচারের জন্য লড়াই করেন তিনি। সেই কঠিন সত্যিই উঠে এসেছে ছবির ট্রেলারে।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত