ভূমিকম্পে ৮-১০ বার কাঁপল সিকিম, আতঙ্ক ছড়াল রংপুরেও
অন্তত ৮ থেকে ১০ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা। এতে রংপুর বিভাগের জেলাগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি এবং মাঙ্গান এলাকায়।
বাংলাদেশের সময় অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৯ মিনিটে প্রথম বড় কম্পনটি অনুভূত হয়; যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। এরপর রাত ২টা ৫০ মিনিটে ৪.৪ মাত্রা এবং ভোর ৩টা ৩১ মিনিটে ৪.০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন অনুভূত হয়। ভোর ৬টা পর্যন্ত অন্তত আরও ৫-৬টি ছোট আকারের আফটারশক রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে, যা অত্যন্ত অগভীর হওয়ার কারণে কম্পন বেশি অনুভূত হয়েছে।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, সিকিম ও সংলগ্ন হিমালয় অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ ‘ফল্ট লাইন’-এর ওপর অবস্থিত। বড় কম্পনের পর ছোট ছোট আফটারশক হওয়া স্বাভাবিক। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমারের ৫.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। এদিন ভোরেও সাতক্ষীরার কলারোয়া এলাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প হয়।
এদিকে বৃহস্পতিবার রাতে রংপুরের বাসিন্দা খন্দকার নাঈম ফেসবুকে পোস্টে লেখেন, এইমাত্র ভূমিকম্প হলো, কেউ টের পেয়েছেন কি। কমেন্টে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান।
নীলফামারীর বাসিন্দা সিয়াম আহমেদ ফেসবুকে লেখেন, ‘আমি বিছানায় ছিলাম, মনে হচ্ছিলো রুমটা ভেঙে পড়বে। অনেক ভয় লাগছিলো। পরে দেখি ভুমিকম্প হলো।’
Aminur / Aminur
ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা
পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না
ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ
চট্টগ্রামে বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু, গৃহবধূ গ্রেপ্তার
আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে
লঞ্চের ভাড়াও বাড়লো
ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ-আজারবাইজান
ডিএমপির গুলশান ও বনানী থানায় নতুন ওসি