জায়েদ খানের সঙ্গী এবার শ্রাবন্তী, থাকছেন ঋতুপর্ণাও
‘জখম’ নামে নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছিলো প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। প্রথম দিকে শোনা গিয়েছিলো এই ছবিতে অভিনয় করবেন জায়েদ খান ও অপু বিশ্বাস। তবে এবার জানা গেলো, অপু বিশ্বাস নয়, ছবিতে জায়েদ খানের নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার কর্ণাধার সেলিম খান নিজেই।
তিনি বলেন, ‘অপু বিশ্বাস ‘জখম’ থেকে সরে দাঁড়িয়েছে। তাই নায়িকা হিসেবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে দেখা যাবে জায়েদের বিপরীতে।’
ছবিটির পরিচালক অপূর্ব রানা বলেন, ‘পরিকল্পনা ছিলো জায়েদ খান ও অপু বিশ্বাসকে নিয়ে ছবিটি বানাবো। কিন্তু অপু সরে দাঁড়িয়েছেন। আমরা তো আর বসে থাকবো না। কলকাতার শ্রাবন্তীকে নিয়েছি।
শুধু শ্রাবন্তী-ই নয়, এই ছবিতে আরও অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে দেখা যাবে জায়েদ খানের বোনের চরিত্রে। এমনটাই জানালেন নির্মাতা।
খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত