আজ থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আজ থেকে মাঠপর্যায়ে নামছে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের মোতায়েন শুরু হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালন শুরু করেছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনের আগের দিন, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সকাল থেকে মাঠে নামবেন প্রায় ১ লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য।
সরকারি পরিপত্রে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার-ভিডিপি ও কোস্টগার্ড মোতায়েন থাকবে। পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এবারের নির্বাচনে বিভিন্ন বাহিনীর মোট প্রায় ৯ লাখ সদস্য দায়িত্বে থাকবেন। এর মধ্যে ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে আনসার ও ভিডিপির প্রায় সাড়ে পাঁচ লাখ সদস্য। পুলিশের দায়িত্ব পালন করবেন প্রায় দেড় লাখ সদস্য, সশস্ত্র বাহিনীর প্রায় এক লাখ এবং বিজিবির প্রায় ৩৫ হাজার সদস্য।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। জেলা, উপজেলা ও থানা ভিত্তিতে দায়িত্ব পালন করবে বিজিবি, র্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন। উপকূলীয় এলাকায় নিয়োজিত থাকবে কোস্টগার্ড। সব বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় কাজ করবে।
Aminur / Aminur
ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা
পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না
ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ
চট্টগ্রামে বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু, গৃহবধূ গ্রেপ্তার
আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে
লঞ্চের ভাড়াও বাড়লো
ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ-আজারবাইজান
ডিএমপির গুলশান ও বনানী থানায় নতুন ওসি