ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক সই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-২-২০২৬ দুপুর ১:৩৪

বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে পরিবেশ বিষয়ক একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়ে‌ছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) টোকিওতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কেনতারো ডিও নিজ নিজ সরকারের পক্ষে স্মারকটি স্বাক্ষর করেন।

টো‌কিওর বাংলা‌দেশ দূতাবাস বল‌ছে, এর মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে।

এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজন, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণসহ পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করা। এই চুক্তির আওতায় উভয়পক্ষ সম্মতির ভিত্তিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে একে অপরকে সহায়তা প্রদান করবে।

এমএসএম / এমএসএম

ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা

পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না

ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ

চট্টগ্রামে বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু, গৃহবধূ গ্রেপ্তার

আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে

লঞ্চের ভাড়াও বাড়লো

ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ-আজারবাইজান

ডিএমপির গুলশান ও বনানী থানায় নতুন ওসি

রাস্তা দখলমুক্ত করা-ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির মোবাইল কোর্ট অভিযান