ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

অন্তরঙ্গতা নিয়ে নুসরতের বিস্ফোরক মন্তব্য


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ১০:১৮

গত শুক্রবার থেকে টলিপাড়ায় একটাই খবর সকলের মুখে মুখে, ‘নুসরত মা হতে চলেছেন’। ভারতীয় গণমাধ্যম আগেই জানিয়েছিল, অভিনেত্রী নুসরত জাহান এক মাসের অন্তঃসত্ত্বা। সেই সুখবর ছড়িয়ে পড়েছে দিকে দিকে। তবে শনিবারই (৫ জুন) তাঁর ইনস্টাগ্রামে এমন এক স্টোরি নজরে এলো- যা ধোঁয়াশায় ফেলেছে সকলকে।

মা হওয়ার খবর সামনে আসার পর থেকে একের পর এক ইনস্টা স্টোরি পোস্ট করে চলেছেন নুসরত। নেটনাগরিকরা মনে করছেন, নিজের মনের কথাই রূপকের মাধ্যমে প্রকাশ করছেন এই সাংসদ নায়িকা। তাঁর এবারের বিষয় অন্তরঙ্গতা। 

নুসরত লিখলেন, তাঁর কাছে অন্তরঙ্গতা মানে যৌনতা নয়, সততা। 'যখন কেউ নিজে বোঝেন যে তাঁর জীবনের সত্যিটা কাউকে বলা যায়, তখন তাঁর সামনে দাঁড়িয়ে নিজেকে মেলে ধরা যায়। তাঁর অভিব্যক্তি দেখে যদি নিজেকে সুরক্ষিত মনে হয় তবেই তা অন্তরঙ্গতা।'

এর পরেই হলিউড ছবি ‘দ্য টোয়াইলাইট সাগা’-র একটি দৃশ্য পোস্ট করেন সন্তানসম্ভবা নুসরত, পুরো ছবি থেকে ২২ সেকেন্ড বেছে ইনস্টা স্টোরিতে দিয়েছেন নায়িকা। যেখানে ছবির নায়ক রবার্ট প্যাটিনসন বলছেন, ‘‘আমি চাই না তুমি এসো’। কেন এমন সংলাপ তুলে ধরলেন অভিনেত্রী? কার উদ্দেশে এমন কথা মাথায় এলো তাঁর?

রবার্টের প্যাটিনসনের সংলাপের পরেই নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্ট বলছেন, ‘‘তুমি চাও না আমি আসি?’’ নায়কের উত্তর, ‘‘না’’। ছবিতে এই দৃশ্যটি আদতে প্রেমের কথাই বলে। প্রেমে বাধার কথা বলে। বিরহের কথা বলে। কিন্তু বাস্তবে কার জন্য বিরহী নুসরত?

এই দৃশ্যটুকুর মাধ্যমেই কি নিজের জীবনের ইঙ্গিত দিয়ে গেলেন নুসরত? শনিবারই সংবাদ মাধ্য়মকে নিখিল জানিয়েছেন, 'আমি আর নুসরত ৭ মাস ধরে আলাদা থাকছি, আমার জীবনে ওর কোনও জায়গা নেই।' অনুরাগীদের মতে, নুসরতের এই পোস্ট এরই উত্তর দিয়ে গেল। সকলকে বুঝিয়ে দিয়ে গেল তিনি নিখিলের কাছে ফিরতে চাইলেও নিখিল তাঁকে প্রত্যাখ্যান করেন।

অভিনেতা ইয়াশ দাশগুপ্তের সঙ্গে তাঁর প্রেম এখন শিরোনামে। তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া যায় নানা অনুষ্ঠানে, আড্ডায় অথবা এক গাড়িতে। প্রথমে লুকোছাপা চললেও অনলাইন মাধ্যমে এখন তাঁরা যথেষ্ট প্রকাশ্যে নিয়ে আসছেন নিজেদের প্রেম গাঁথাকে। ইয়াশের সঙ্গেই অভিনেত্রী তাঁর নতুন জীবন শুরু করতে চলেছেন বলে গুঞ্জন টলিপাড়ায়। নতুন জীবনের আনন্দে নুসরত শুক্রবারই একটি লেখা দিয়েছিলেন ইনস্টাগ্রামে, ‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’।

কিন্তু সন্তানের জনকের নাম জানার জন্য উতলা ভক্ত এবং অনুরাগীরা। প্রশ্নের উত্তর পাওয়ার জন্য মরিয়া হয়ে অনেকে আবার আক্রমণ করছেন অভিনেত্রীকে। তাঁর স্বামী নিখিল জৈন এবং প্রেমিক ইয়াশ দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে কটাক্ষও চলছে ক্রমাগত। 

প্রীতি / প্রীতি

পুরুষের কিছু দৃষ্টিভঙ্গি এখনো অস্বস্তিকর লাগে: তামান্না ভাটিয়া

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’

নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী