ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-২-২০২৬ বিকাল ৬:৫২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। ইসির পক্ষ থেকে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তার এই ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। বুধবার বিটিভি ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সম্প্রচার করা হবে।
ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। ওই ভাষণের মাধ্যমেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সংসদীয় ভোটের পাশাপাশি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি গণভোটও অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভাষণে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হবে। এ লক্ষ্যে এরইমধ্যে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী কাজ শুরু করেছে।

এমএসএম / এমএসএম

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা

পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না

ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ

চট্টগ্রামে বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু, গৃহবধূ গ্রেপ্তার

আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে

লঞ্চের ভাড়াও বাড়লো

ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ-আজারবাইজান

ডিএমপির গুলশান ও বনানী থানায় নতুন ওসি

রাস্তা দখলমুক্ত করা-ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির মোবাইল কোর্ট অভিযান

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সিম ব্যবহার নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদ্রাসা বোর্ড