ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে : মির্জা আব্বাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১০-২০২১ বিকাল ৫:৩১

বর্তমান সরকারের অধীনে যে কোনও ধরনের নির্বাচন কমিশন গঠন হোক- বিএনপি তাতে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘এই সরকারের অধীনে যে কোনও নির্বাচন কমিশন হোক, নির্বাচনে যাবো না।’

শনিবার (২ অক্টোবর) রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘২০০১ সালের ১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় মির্জা আব্বাস এসব কথা বলেন।

বক্তব্যে বিএনপির মহাসচিবকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়ে আব্বাস বলেন, ‘অ্যাটেম্পট (উদ্যোগ) নেন; কারও পারমিশন নেবো না, মিটিং করবো সোহরাওয়ার্দী উদ্যানে। প্রেসক্লাবে জায়গা দেবেন না, ফুটপাতে জায়গা দেবেন না। বলা হয়, পাঁচশ’র বেশি যেন লোক না আসে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী; আমরা পারমিশন ছাড়াই সমাবেশ করবো।’

সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন, ‘দেশের মানুষের মুখে এখন- ‘এই আওয়ামী লীগ গেলো, বিএনপি ক্ষমতায় এলো’ এই অবস্থা। মারি-মরি, যেভাবেই হোক, শত্রুকে নিপাত না করলে স্বাধীনতা থাকবে না। এই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে না।’

সভায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ অনেকে অংশগ্রহণ করেন।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন