ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আর কতদিন দায়িত্ব পালন করবেন উপদেষ্টারা, জানালেন রিজওয়ানা হাসান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-২-২০২৬ দুপুর ৪:১৪

নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, সংসদ সদস্যদের (এমপি) শপথ অনুষ্ঠানে কোনো উপদেষ্টা থাকবেন না। তবে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা উপস্থিত থাকবেন। নতুন সরকারের শপথের আগ পর্যন্ত উপদেষ্টারা সরকারি দায়িত্ব পালন করবেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে শুধু সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেয়া হয়েছে। নির্বাচিত রাজনৈতিক দলের চাওয়াতেই শপথ অনুষ্ঠান বঙ্গভবনের বদলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে বলেও জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।
নতুন মন্ত্রী যারা আসছেন তাদের আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তারা আমাদের কাছে কোনো সহযোগিতা চাইলে সেটা করতে প্রস্তুত আছি। দুর্যোগময় মুহূর্তে আমাদেরকে দেশের হাল ধরতে বলা হয়েছিল। আমরা দায়িত্ব নিয়ে যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। মানুষ আমাদের কাজের মূল্যায়ন করবে আশা করি।
‘আজকে কেবিনেট বৈঠকে নির্বাচন নিয়ে বিদেশি বন্ধু, সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে কথা হয়েছে। নির্বাচনের পর এক নারীর ওপর অন্যায় হয়েছে। তার সঙ্গে সরকারের পক্ষ থেকে অনলাইনে সরাসরি কথা হয়েছে। তাকে সর্বোচ্চ ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে’, যোগ করেন তিনি।
এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সংস্কার কাজ অনেকের পছন্দ হয়নি। তাই একটা গ্রুপ পালানোর কথা ছড়াচ্ছে।

এমএসএম / এমএসএম

রাস্তা দখলমুক্ত করা-ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির মোবাইল কোর্ট অভিযান

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সিম ব্যবহার নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদ্রাসা বোর্ড

কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার

রাজধানীর কুড়িল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণ

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট

মা‌র্কিন প্রেসিডেন্টের স‌ঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়