আগামী সপ্তাহে ড্রাইভিং লাইসেন্স দেয়া শুরু
আটকে থাকা ১২ লাখ ৪৫ হাজার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দেয়া শুরু হচ্ছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে। এজন্য সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সেনাবাহিনীর অধীন মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। আটকে পড়া লাইসেন্সের মধ্যে কমপক্ষে দেড় লাখ বিদেশগামী রয়েছেন। তারা বিদেশে যেতে পারছেন না লাইসেন্স না পাওয়ায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনার মধ্যে শুধু আঙ্গুলের ছাপ না নেয়ায় কমপক্ষে ৬ লাখ আবেদনকারী বিপাকে পড়েছেন। এ সমস্যার সুরাহা করতে উদ্যোগ নিয়েছে বিআরটিএ। সম্প্রতি রাজধানীর পল্লবীতে স্থাপিত এনরোলমেন্ট স্টেশনে আবেদনকারীদের আঙ্গুলের ছাপ নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস জানান, আটকে থাকা সব ড্রাইভিং লাইসেন্স অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে ধাপে ধাপে সরবরাহ করতে পারব। সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে। গত ২৯ আগস্ট বিএমটিএফের সঙ্গে বিআরটিএর এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর থেকে প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে।
জানা গেছে, এ মাস থেকে শুরু করে ৬ মাসের মধ্যে আটকে থাকা সব ড্রাইভিং লাইসেন্স সরবরাহ শেষ করা হবে। তাতে দীর্ঘদিন ধরে চলমান সংকট কেটে যাবে।
জানা গেছে, প্রায় দুই বছর ধরে বিআরটিএ জরুরি প্রয়োজন ছাড়া ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করতে পারছে না। অন্তর্বর্তীকালীন প্রাপ্তি স্বীকার রশিদ মোটরযান চালানোর অস্থায়ী অনুমতিপত্র হিসেবে ব্যবহার করছেন চালকরা। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ১২ লাখ ৪৫ হাজার গাড়িচালক।
পরিবহন বিশেষজ্ঞ ও ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান মো. নুর নবী শিমু জানান, দীর্ঘদিন ধরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও চালকরা লাইসেন্স পাচ্ছেন না। তারা রাস্তায় স্লিপ নিয়ে চলছেন। পুলিশ তাদের হয়রানি করছে। এছাড়া কমপক্ষে দেড় লাখ চালক লাইসেন্স না পাওয়ায় বিদেশে চাকরিতে যোগ দিতে পারেননি। এ সমস্যার দ্রুত সমাধান দরকার।
এ অবস্থায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ৮ সেপ্টেম্বর বিআরটিএ প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় বলেন, ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিলম্ব তথা ধীরগতি আমাদের সব অর্জনকে ম্লান করে দিয়েছে। তাই কোনোভাবেই আর বিলম্ব করা যাবে না। সড়কমন্ত্রীর তাগাদার পর ড্রাইভিং লাইসেন্স দেয়ার প্রক্রিয়ায় গতি বাড়ানো হয়েছে।
জামান / জামান
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন