ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাংলাদেশকে ফ‍াইজারের আরো ২৫ লক্ষাধিক টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২১ রাত ৮:৪৪

করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় বাংলাদেশ ও ফিলিপাইনে আরো ৮০ লাখের বেশি টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে বাংলাদেশ পাচ্ছে ২৫ লাখের মতো। টিকাগুলোর সবই হবে ফাইজার-বায়োএনটেকের তৈরি। গতকাল শুক্রবার (১ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। খবর এএফপির।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে পাঁচটি চালানে মোট ৫৫ লাখ ৭৫ হাজার ৫০ ডোজ টিকা পাবে ফিলিপাইন। বাংলাদেশ পাচ্ছে ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ। আগামী সপ্তাহের শুরুর দিকেই সংশ্লিষ্ট দেশে পৌঁছবে টিকাগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশ ও ফিলিপাইনকে এসব করোনা টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

বিশ্বের মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি টিকা অনুদান দিয়েছে উল্লেখ করে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রশাসন বুঝতে পারছে, করোনা মহামারীর অবসান ঘটাতে এটি সারাবিশ্ব থেকেই নির্মূল করা প্রয়োজন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক লাখ করোনা টিকা পেয়েছে। এরমধ্যে গত সপ্তাহেই এসেছে ২৫ লাখ ফাইজার টিকা। এরপরও এ পর্যন্ত দেশের মাত্র ১০ শতাংশের মতো মানুষকে টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

করোনা মহামারীতে আরেক বড় ভুক্তভোগী ফিলিপাইনে ২৫ লাখের বেশি মানুষ আক্রান্ত ও ৩৮ হাজারের বেশি মৃত্যু হয়েছে। তবে টিকাদানে ধীরগতি সত্ত্বেও দেশটির মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এরই মধ্যে দুই ডোজ করে টিকা পেয়েছেন।

জামান / জামান

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে

রূপনগরে প্লট দখল ও চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষকদের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন স্পিকার

মঙ্গোলিয়ার প্রার্থীকে হারিয়ে আইপিইউ-এর নির্বাহী কমিটিতে জহরত আদিব

বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের