ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সচিবালয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-২-২০২৬ দুপুর ১১:১০

নতুন নেতৃত্বের সূচনা দিনে প্রশাসনিক হৃদয়কেন্দ্র সচিবালয়ে বইছে উৎসবের পরিবেশ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা, একই সঙ্গে সাজানো হয়েছে প্রোটোকলসম্মত অভ্যর্থনার আয়োজন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই বাংলাদেশ সচিবালয় এলাকায় চোখে পড়ে বাড়তি তৎপরতা।
সচিবালয়ের বিশেষ করে ১ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), পিজিআর, পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। ভবনে প্রবেশের পথে বসানো হয়েছে আর্চওয়ে, সীমিত করা হয়েছে যানবাহন চলাচল। মন্ত্রীদের দপ্তরগুলোতেও ইতোমধ্যে নামফলক স্থাপন সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবসকে কেন্দ্র করে ১ নম্বর ভবন নতুন সাজে সজ্জিত। প্রবেশপথে ফুলগাছ ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে অভ্যর্থনা পরিবেশ। এখানেই অনুষ্ঠিত হবে তার নেতৃত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক।
দিবসের সূচনা হবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে তিনি যাবেন সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্মৃতিসৌধ এলাকাতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এরপর রাজধানীতে ফিরে তিনি শ্রদ্ধা জানাবেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে, যা অবস্থিত জিয়া উদ্যান এলাকায়।
দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজন ও নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক। এরপর বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দিনের প্রতিটি কর্মসূচি নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে আগাম নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। সেই ধারাবাহিকতায় আজ শুরু হচ্ছে নতুন সরকারের আনুষ্ঠানিক প্রশাসনিক কার্যক্রম।

Aminur / Aminur

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহালের দাবি

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণ

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট

মা‌র্কিন প্রেসিডেন্টের স‌ঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়

মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫, মামলা ৪৫

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে