লিবিয়ায় অভিযানে চার হাজার অভিবাসী আটক
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় অভিবাসী-বিরোধী অভিযানে চার হাজার অভিবাসীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
লিবিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশটির পশ্চিমাঞ্চলে চালানোর এই অভিযানে আটককৃতদের মধ্যে শত শত নারী ও শিশুও রয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় গারগারেশ শহরে অভিবাসী-বিরোধী ব্যাপক এই অভিযান পরিচালনা করা হয়। লিবীয় কর্তৃপক্ষের দাবি, নথিপত্রহীন অভিবাসন এবং মাদক পাচার প্রতিরোধ করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিবাসী-বিরোধী এই অভিযানের নেতৃত্ব দেয় লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অভিযান চালিয়ে কোনো মানব পাচারকারী অথবা চোরাচালানকারীকে আটক করা হয়েছে বলে কোনো তথ্য সামনে আনেনি মন্ত্রণালয়টি।
শুক্রবার লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছিলেন, এই অভিযানের মাধ্যমে নথিপত্রহীন ৫০০ অভিবাসীকে আটক করা হয়েছে। কিন্তু শনিবার জানানো হয় আটককৃত অভিবাসীর সংখ্যা চার হাজারে পৌঁছেছে।
প্রীতি / জামান
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা