শাহরুখ-পুত্র আরিয়ানকে মাদকের পার্টি থেকে আটক
একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির আধিকারিকরা। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখ-পুত্র।
শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক সেবনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে এ অভিযান চালিয়েছে এনসিবির আধিকারিকরা।
অভিযোগ, সেখানে রেভ পার্টি চলছিল। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখ-পুত্র। শুধু বলিউড নয়, পুলিশ সূত্রে খবর ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে। সেই ক্রুজ পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শনিবার রাতে যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে চেপে বসেছিলেন এনসিবি গোয়েন্দারা। সেই পার্টিতে অনেকেই যখন নেশায় বুঁদ তখনই তাদের হাতেনাতে ধরে ফেলেন তারা। বাজেয়াপ্ত করা হয় কোকেন, হাশিস, এমডিএম-এর মতো প্রচুর টাকার মাদক। সূত্র: আনন্দবাজার
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত