ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শিমুলিয়া-বাংলাবাজার রুটে সোমবার পরীক্ষামূলক ফেরি চালানোর সিদ্ধান্ত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩-১০-২০২১ দুপুর ১১:২৮

শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালানো হবে আগামীকাল সোমবার (৪ অক্টোবর)। পদ্মা নদীতে স্রোতের গতিবেগ কমে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, গত দুদিন শিমুলিয়া-বাংলাবাজার রুটে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর একটি বিশেষজ্ঞ দল সার্ভে করেছে। এ সময় তারা নদীতে স্রোতের গতিবেগ কম দেখতে পান। ফলে সোমবার থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে ফেরি চালানো সফল হলে সব ফেরিই পুরোদমে চালানো হবে। এজন্য ফেরিও প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাবাজার ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার মো. সালাহউদ্দিন বলেন, সোমবার পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) মো. আশিকুজ্জামান বলেন, পদ্মা নদীতে স্রোতের গতিবেগ কমে এসেছে। সার্ভে এরই মধ্যে শেষ হয়েছে। সোমবার পরীক্ষামূলকভাবে ফেরি চালানো হবে। সফল হলে পুরোদমে ফেরি চলবে এ রুটে।

উল্লেখ্য, পদ্মা সেতুর পিলারে একাধিক ফেরির ধাক্কার ঘটনায় দুর্ঘটনা এড়াতে ১৮ আগস্ট থেকে সব ফেরি সার্ভিস বন্ধ রয়েছে।

জামান / জামান

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা