ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

পেঁয়াজের কেজি ৫০ টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২১ দুপুর ১১:৫১

পেঁয়াজের দাম হঠাৎ করেই কেজিতে বেড়েছে ৮-১০ টাকা। ৪০-৪২ টাকা কেজি দরে বিক্রি করা পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। সরবরাহে জটিলতা নেই, উৎপাদন মৌসুমও নয় যে ঘাটতি দেখা দেবে। চাহিদাও স্বাভাবিক। তারপরও বেড়েছে এই নিত্যপণ্যের দাম। ‍এ বিষয়ে সরকার, ব্যবসায়ী, আমদানিকারকরা কেউই কিছু জানে না। 

রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ীরা প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি করছেন ৪৮ থেকে ৫০ টাকা। গত বৃহস্পতিবারও তা বিক্রি হয়েছে ৪২ থেকে ৪৫ টাকা দরে।

এ বিষয় শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারকরা জানিয়েছেন, এখন পেঁয়াজের মৌসুম শেষ। মাস দেড়েক পরই নতুন পেঁয়াজ উঠবে। এমন কোনো পরিস্থিতি হয়নি যে চাহিদা বেড়েছে। সরবরাহ পরিস্থিতিও ভালো। আমদানিও স্বাভাবিক। এমন সময় দাম বাড়ার কোনো কারণ নেই।  

রাজধানীর কাওরানবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারি বাজারেই দাম বেড়েছে। মণপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০০ টাকা। তাই আমরাও কেজিতে চার টাকা বাড়িয়ে বিক্রি করছি। এছাড়া আমাদের উপায় কী? তবে খুচরা পর্যায়ে হয়তো ৫ টাকা বেড়েছে। কারণ তারও তো পরিবহন খরচ রয়েছে।

এ বিষয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, পেঁয়াজের দাম বাড়ার বিষয়টি আমার জানা নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম প্রতিনিয়তই বাজারে কাজ করছে। অস্বাভাবিকভাবে কেউ যদি মনোপলি করে তবে অবশ্যই তদন্তসাপেক্ষ দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এই সময় পেঁয়াজের মূল্য বৃদ্ধির কোনো কারণ নেই বলেও জানান তিনি। 

উল্লেখ্য, প্রতি বছর দেশে পেঁয়াজের চাহিদা ২৫ লাখ মেট্রিক টন। ২০১৯-২০ অর্থবছর দেশে উৎপাদন হয়েছে ২৫ লাখ ৫৭ হাজার মেট্রিক টন। উৎপাদিত পেঁয়াজের ২৫ শতাংশ পচে যায়। তাই প্রকৃত উৎপাদন ১৯ লাখ ১১ হাজার মেট্রিক টন। চাহিদার বাকি ঘাটতি মেটাতেই আমদানি করা হয়েছে ৪ লাখ ৫৯ হাজার মেট্রিক টন।

জামান / জামান

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী

টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না

দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা

আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬

২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা

রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো

উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ