কনসার্টে আহত ‘মানিকে মাগে হিথে’র গায়িকা
ভারতের একটি কনসার্টে অংশ নিতে গিয়ে সেই মঞ্চে আহত হয়েছেন ‘মানিকে মাগে হিথে’ গানের শিল্পী ইয়োহানি। শনিবার চোখের নিচে আঘাতের চিহ্নসহ একটি ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
তিনি লেখেন, ‘স্টেজ শো করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে। গানের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে দুর্ঘটনাবশত গিটারের মাথায় প্রচণ্ড জোরে বাড়ি খাই। মুখে বেশ লেগেছে। আঘাতটা যে এত গুরুতর, সেটা প্রথমে বুঝতে পারিনি।’
ইয়োহানি জানিয়েছেন, তিনি থামছেন না। ভারতে আরও একটি কনসার্টে গাইবেন তিনি। আগামীকাল হায়দরাবাদের গাছিবাওলি এলাকার একটি কফিশপে রয়েছে তার লাইভ শো।
উল্লেখ্য, ইয়োহানির পুরো নাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। তার জন্ম শ্রীলঙ্কায়। বাবা সেনা কর্মকর্তা ও মা বিমানবালা। ইয়োহানি লজিস্টিক ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। তাঁর গাওয়া ‘মানিকে মাগে হিথে’ শ্রীলঙ্কা ছাড়াও ভারত ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত