সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিন : ওবায়দুল কাদের
বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাদেরকে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ২০১১ সালেই বিদায় নিয়েছে। এটি একটি মীমাংসিত ইস্যূ। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে। নতুন করে এ নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই।’
রোববার দুপুরে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসন সাইটে বরাদ্দকৃত জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
বিএনপি নেতাদের তত্বাবধায়ক সরকার গঠন বিষয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান। কিন্তু আপনাদের নেত্রী এক সময় বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কেউ নেই। আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ২০১১ সালেই বিদায় নিয়েছে। এটা মীমাংসিত। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে।
রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে সুন্দর এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করবেন বলেও জানান ওবায়দুল কাদের।এসময় বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে সরকারের নিরপেক্ষতার কোন বিষয় নেই। নিরপেক্ষ থাকতে হবে নির্বাচন কমিশনকে। কারণ নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে নির্বাচনও নিরপেক্ষ হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের মাধ্যমেই নির্বাচনের সব কাজ হয়। নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন যেন গঠন করা যায় সে লক্ষ্যে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের গণতন্ত্র কিছুটা হলেও পরিপক্বতা পেয়েছে। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারপরে ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো অবস্থা আর বাংলাদেশে নেই। তাই বিশৃঙ্খলা না করে সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।’
জানা যায়, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে ভিটে-বাড়ি হারানো পরিবারগুলো পুনর্বাসন সাইটে এতো দিন শুধুমাত্র প্লট বরাদ্দ নিয়ে বসবাস করলেও দলিল পাননি। অবশেষে ২০টি পরিবারের মাঝে প্লটের দলিল হস্তান্তর করা হলো। পর্যায়ক্রমে ২৯৬৩ পরিবারকে দলিল বুঝিয়ে দেয়া হবে।
অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এস এম জাহিদ হোসেনসহ আরও অনেকে
এমএসএম / এমএসএম
ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল
পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক
সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়
চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়
পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা
সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান
রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের
দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী
‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ
Link Copied