ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

এসি কোচে আসনবিহীন যাত্রী না ভ্রমণের নির্দেশ রেলমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৩-২০২৬ বিকাল ৫:২৬

ঈদযাত্রায় আগের মতো নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। একইসঙ্গে আসনবিহীন টিকিটধারী কোনো যাত্রী যেন এসি কোচ বা প্রথম শ্রেণির আসনে ভ্রমণের সুযোগ না পান, তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (২ মার্চ) রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়-এর জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।
তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য রেলযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও টিকিট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানে রেলপথ মন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় টিকিটবিহীন যাত্রী শনাক্তকরণ, টিকিট কালোবাজারি প্রতিরোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয়সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্ল্যাটফর্মে টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
কোনো ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষমাণ যাত্রীদের জন্য প্ল্যাটফর্মের নিরাপদ স্থানে বসার আসন সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান, বাংলাদেশ রেলওয়ে-এর মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এমএসএম / এমএসএম

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা