প্রশাসনে বড় রদবদল: পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের সচিব পদে আনার উদ্যোগ
প্রশাসনে দীর্ঘদিনের স্থবিরতা ও বঞ্চনা দূর করতে বড় পদক্ষেপ নিয়েছে নবনির্বাচিত সরকার। গত ১৮ বছর ধরে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বঞ্চিত নবম থেকে ১৮তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সচিব পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি–এর সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন সরকারের প্রথম সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রমতে, রাজনৈতিক কারণে বঞ্চিত ও যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে প্রায় ১৫০ জনের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখান থেকে আইন ও বিধি অনুসরণ করে যোগ্যদের বাছাই করা হবে।
বর্তমানে প্রশাসনে সচিব পর্যায়ের অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলোও রয়েছে। এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের মতো পদগুলোও বর্তমানে খালি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠনের পর থেকেই প্রশাসনের শীর্ষ পর্যায়ে এই ব্যাপক রদবদল শুরু হয়। এরই মধ্যে আগের সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ সচিবের মেয়াদ বাতিল এবং ৪ জনকে ওএসডি করা হয়েছে। প্রশাসন বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ ও বঞ্চিত কর্মকর্তাদের এই মূল্যায়ন নীতি বাস্তবায়নে গতি আনবে এবং প্রশাসনে ভারসাম্য ফিরিয়ে আনবে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক
সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার
রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ
শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও
উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ
৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন
এলপিজির দাম বাড়ল
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে
ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছবি পোস্ট করল মার্কিন দূতাবাস