ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

এলজিইডিতে আনন্দের বন্যা

স্থানীয় সরকার বিভাগের সচিব হলেন মো. শহীদুল হাসান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৩-২০২৬ রাত ১০:১৬

অত্যন্ত কর্মদক্ষ চৌকস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দীর্ঘদিনের কর্মরত সাবেক প্রধান প্রকৌশলী স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন মো. শহীদুল হাসান। শহীদুল হাসানের নিয়োগে সকল শ্রেণীর প্রকৌশলী শুভাকাক্ষী ও বিশেষ করে এলজিইডির মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মো. শহীদুল হাসান চুক্তিতে সচিব পদে নিয়োগের ব্যাপারে দৈনিক সকালের সময় থেকে জানতে চাইলে বেশির ভাগ স্থানীয় সরকার বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিএনপি সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শিতার জন্য শহীদুল হাসানের মত দক্ষ ন্যায় নিষ্ঠাবান ব্যক্তিকে স্থানীয় সরকার বিভাগের মত অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব করায় এই মন্ত্রণালয়ে সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হবে। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মো. শহীদুল হাসানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। গত ১ মার্চ স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়।

Aminur / Aminur

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা