ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশকে আরও ২৫ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২১ বিকাল ৭:৪০

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ফাইজার-বায়োএনটেকের তৈরি আরও ২৫ লাখ টিকা দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত শুক্রবার এ ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। খবর এএফপির।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক লাখ করোনা টিকা পেয়েছে। এর মধ্যে গত সপ্তাহেই এসেছে ২৫ লাখ ফাইজার টিকা। এরপরও এ পর্যন্ত দেশের মাত্র ১০ শতাংশের মতো মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা পাবে। আগামী সপ্তাহের শুরুর দিকেই দেশে পৌঁছাবে টিকাগুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশ ও ফিলিপাইনকে ৮০ লাখের বেশি টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

বিশ্বের মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি টিকা অনুদান দিয়েছে উল্লেখ করে হোয়াইট হাউজের ওই কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রশাসন বুঝতে পারছে, করোনা মহামারির অবসান ঘটাতে এটি সারাবিশ্ব থেকেই নির্মূল করা প্রয়োজন।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত