চোখ হারানো বিএনপি নেতা শাহ্জাহানের পাশে ফখরুল
বিএনপির টানা ৩ মাসের আন্দোলনের সময় (২০১৫ সাল) পুলিশের হামলায় আহত হয়ে দুই চোখ হারানো টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বিএনপি নেতা আলহাজ্ব মো. শাহজাহান দেওয়ান। তার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তার কাছে চোখ হারানোর ঘটনা শুনেন এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করবেন বলে জানান ফখরুল।
রোববার জাতীয় প্রেসক্লাবের ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যালয়ে শাহজাহান দেওয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং শাহজাহান দেওয়ানের ছেলে সাংবাদিক নেতা ডি এম আমিরুল ইসলাম অমর প্রমুখ উপস্তিত ছিলেন।
সারাদেশে বিএনপির অনেক নেতাকর্মী গুম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। অধিকাংশ নেতাকর্মী মামলায় জর্জরিত। আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী বাহিনীর হামলায় অনেকে আহত ও পঙ্গু হয়েছে। শাহ্জাহান দেওয়ানও পুলিশের হামলার শিকার হয়ে দুই চোখ হারিয়ে আজ মানবেতর জীবনযাপন করছে। আমি তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।
এসময় শাহ্জাহান দেওয়ানের ছেলে আমিরুল ইসলাম অমরকে মোবাইল নাম্বার ও ঠিকানা লিখে দিতে বলেন এবং সুচিকিৎসার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে এসময় শাহজাহান দেওয়ান বলেন, ছোটবেলা থেকেই বিএনপি দল করি। আন্দোলনে দুই চোখ হারিয়ে আমি খুব কষ্টে দিন পার করছি। কখন যে মরে যাই তার ঠিক নাই। আমি মরে গেলে আমার পরিবারের দিকে একটু খেয়াল রাখবেন। আমার ছেলে (ডি এম আমিরুল ইসলাম অমর) বিএনপি দলের জন্য নিবেদিত প্রাণ। আপনি অভিভাবকের মতো আমার ছেলের দিকে খেয়াল রাখবেন। এক পর্যায়ে কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
জানা গেছে, ২০১৫ সালে বিএনপির টানা ৩ মাসের আন্দোলনের সময় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা বিএনপির মিছিলে পুলিশ হামলা চালায়। সেই হামলায় মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আহত হয়। সেসময় মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সহ সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান দেওয়ান গুরুতর আহত হন। তার মাথায় ও পিঠে লাঠির আঘাত লাগে। এর সপ্তাহ খানেকের মধ্যে এক চোখের দৃষ্টি চলে যায়। পরে মাস খানেকের মধ্যে আরেকটি চোখের দৃষ্টিও চলে যায়।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন